পাপুয়া নিউগিনিতে ৬.৬ মাত্রার ভূমিকম্প

পাপুয়া নিউগিনিতে রবিবার ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.৬। 
 
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এ কথা জানায়। লরেঙ্গু থেকে ১শ ১৫ কিলোমিটার দূরে, এক দশমিক চার ডিগ্রী অক্ষাংশ ও ১শ ৪৮ দশমিক এক ডিগ্রী পূর্ব দ্রাঘিমাংশে এবং ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে। প্রশান্ত মহাসাগরীয় দেশটিতে ভূমিকম্পে এখনো কোনো ক্ষয়ক্ষতির বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।  
 
ইত্তেফাক/সাব্বির