ভোলায় নাজিউর রহমান মঞ্জুর মৃত্যুবার্ষিকী পালন

ভোলা (দক্ষিণ) প্রতিনিধি 

ভোলায় সাবেক স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী, অভিব্যক্ত ঢাকা সিটি মেয়র, জাতীয় পার্টির (বিজেপি) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নাজিউর রহমান মঞ্জুর ১১তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। গতকাল শনিবার বিকালে শহরের উকিলপাড়ার বাসভবন শান্তনীড়ে এ উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে নাজিউর রহমানের বড় ছেলে জাতীয় পার্টি (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, মেঝো ছেলে অর্থনীতিবিদ ড. আশিকুর রহমান শান্ত, ছোট ছেলে জাতীয় পার্টি (বিজেপি) আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ওয়াশিকুর রহমান অঞ্জন উপস্থিত ছিলেন।

এছাড়া জেলা বিজেপি ভারপ্রাপ্ত সভাপতি আমিরুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক মোতাছিম বিল্লাহ, জেলা বিএনপির সহ-সভাপতি আমিনুল ইসলাম খান, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ ট্রুম্যান, সাংগঠনিক সম্পাদক এনামুল হক প্রমুখ উপস্থিত ছিলেন। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা রিয়াজ উদ্দিন কাসেমী।