শোক সংবাদ

মো. মাসুদুজ্জামান চুন্নু

পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার ঐতিহ্যবাহী ইন্দুরহাট বন্দর কমিটির সাবেক সাধারণ সম্পাদক, পূর্ব সোহাগদল গ্রামের মো. মাসুদুজ্জামান চুন্নু (৬০) গত শুক্রবার  ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি..রাজিউন)। তিনি স্ত্রী, ২ পুত্র ও ১ কন্যা রেখে যান। গতকাল শনিবার স্বরূপকাঠি কলেজিয়েট একাডেমি মাঠে জানাজা শেষে তাকে স্থানীয় সাইজউদ্দিন বেপারী গণকবরে দাফন করা হয়। তার মৃত্যুতে সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলম, উপজেলা চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামান, ব্যবসায়ী নেতৃবৃন্দ শোক প্রকাশ করেন।

সুধীর কুমার দত্ত

গোপালগঞ্জের বিখ্যাত দত্ত মিষ্টান্ন ভাণ্ডারের মালিক সুধীর কুমার দত্ত (৯০) গতকাল শনিবার শহরের তেঘরিয়ার নিজ বাসভবনে পরলোক গমন করেন। তিনি স্ত্রী, ৪ ছেলে ও ৪ মেয়ে রেখে যান। বিকালে গোপালগঞ্জ পৌর শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে। তার মৃত্যুতে গোপালগঞ্জের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শোক প্রকাশ করেন।