ইত্তেফাক রিপোর্ট
জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ বলেছেন, মুক্তিযুদ্ধের ৪৯ বছরে বারবার মুক্তিযোদ্ধাদের তালিকা করা হয়েছে; কিন্তু দুঃখের বিষয় জেলা ও থানা পর্যায়ে রাজাকার ও শান্তি কমিটির তালিকা আজও ঘোষণা করা হয়নি। মুক্তিযোদ্ধা থানা কমান্ডকে নির্দেশ দিলে এই তালিকা করা কঠিন নয়। ভবিষ্যতে যদি রাজাকার ও শান্তি কমিটির সদস্যদের নাম ইতিহাসে লিপিবদ্ধ না করা হয় তাহলে সঠিক ইতিহাস জাতি কখনো জানতে পারবে না। গতকাল শনিবার রাজধানীর স্বামীবাগে মিতালী বিদ্যাপীঠের নতুন ভবন উদ্বোধন ও আরেকটি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ড. ফওজিয়া মোসলেমের সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগ নেতা আশিকুর রহমান লাভলু, আইয়ুব আলী, কাউন্সিলর লাভলী চৌধুরী, অধ্যক্ষা রফিকা রহমান, আবু নাসের সিদ্দিকী প্রমুখ।