ইত্তেফাক রিপোর্ট
জাতীয়তাবাদী তাঁতি দলের কমিটি বিলুপ্ত করে ১২৮ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আবুল কালাম আজাদকে আহ্বায়ক ও মজিবুর রহমানকে সদস্য সচিব করা হয়েছে কমিটিতে।
সর্বশেষ ২০০৮ সালে গঠিত কমিটির সভাপতি ছিলেন হুমায়ুন ইসলাম খান ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। গতকাল শনিবার বিকালে বিএনপির সহ-দপ্তর সম্পাদক বেলাল আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাঁতি দলের আহ্বায়ক কমিটি গঠনের তথ্য জানানো হয়। এই আহ্বায়ক কমিটিকে আগামী তিন মাসের মধ্যে সম্মেলন ও কাউন্সিল করে কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে বলা হয়েছে।
আহ্বায়ক কমিটিতে ২০ জন যুগ্ম-আহ্বায়ক ও ১০৬ জন সদস্য রয়েছে। যুগ্ম-আহ্বায়করা হলেন- বাহাউদ্দিন বাহার, কাজী মনিরুজ্জামান, আব্দুল মতিন চৌধুরী, শেখ মো. ইউনুস, জাহাঙ্গীর আলম মিয়াজী, সহিদ উল্লাহ, গোলাম মাওলা খান বাবুল, হাজী মঞ্জুর মোরশেদ চৌধুরী, বাশারুল আলম কামাল, রেজাউল ইসলাম, ফয়েজ আহমেদ দৌলত, গোলাম মঞ্জুর, জে এম আনিস, জাকির হোসেন লিটন, হাজী ফিরোজ কিবরিয়া, মুস্তফা কামাল হাওলাদার, মো. ছিদ্দিক, ইছাহক আলী, কাজী রেজাউল করিম ও সাখাওয়াত হোসেন আশিক।