গ্রাহকসেবা ত্বরান্বিত করার লক্ষ্যে বিএইচবিএফসি’র নিজস্ব মানবসম্পদ ও ব্যবস্থাপনায় বিজনেস ইন্টেলিজেন্স সফটওয়ার নামে একটি নতুন সফটওয়ার উদ্ভাবন করা হয়েছে। এ উপলক্ষে ৪ এপ্রিল করপোরেশনের বোর্ড রুমে উদ্ভাবিত সফটওয়ারটি উদ্বোধন করেন বিএইচবিএফসি’র পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ সেলিম উদ্দিন, এফসিএ, এফসিএমএ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক দেবাশীষ চক্রবর্ত্তী, করপোরেশনের মহাব্যবস্থাপক ও উপ-মহাব্যবস্থাপকগণ।