প্রিন্সেস ডায়ানার প্রয়াণ দিবসে ইউরোপজুড়ে ‘ডায়ানা ম্যানিয়া’

আগামী ৩১ আগস্ট শুক্রবার প্রিন্সেস ডায়ানার মৃত্যুর ২০ বছর পূর্ণ হবে। তার প্রয়াণ দিবস সামনে রেখে যুক্তরাজ্যের সংবাদপত্র, ম্যাগাজিন ও টেলিভিশনগুলো বিশেষ বিশেষ আয়োজন করছে পুরো মাস ধরে। এখন শুধু ব্রিটেনেই, প্রিন্সেস ডায়ানার আন্তর্জাতিক আবেদনকে সামনে রেখে পুরো ইউরোপজুড়ে বিশেষ অনুষ্ঠান, ডকুমেন্টারি, ম্যাগাজিন, ক্রোড়পত্র প্রকাশিত হচ্ছে।
 
প্রিন্সেস ডায়ানাকে নিয়ে সৃষ্ট নতুন আগ্রহের কারণে ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকার প্রিন্স চার্লসের জনপ্রিয়তাও বৃদ্ধি পেয়েছে সম্প্রতি। পাপারাজ্জিদের হাত থেকে বাঁচতে গিয়ে ১৯৯৭ সালের ৩১ আগস্ট প্যারিসে এক টানেলে সড়ক দুর্ঘটনায় প্রেমিক দোদি আল ফায়েদসহ নিহত হন। সেই দুর্ঘটনা ও তার জীবন নিয়ে বিভিন্ন গণমাধ্যমগুলো বিশেষ অনুসন্ধানী রিপোর্ট ও ডকুমেন্টারি প্রযোজনা করছে।
 
অস্ট্রিয়ার সরকারি টেলিভিশন ওআরএফ বেশ কয়েকটি ডকুমেন্টারি চলতি সপ্তাহে প্রচার করবে। এর একটির নাম ‘ডায়ানা-ফরেভার অ্যান্ড এভার’ যা বাকিংহাম প্যালেসে এই যুবরাজ্ঞীর জীবনযাপনের ভিত্তিতে নির্মিত। ৩১ আগস্ট রেডিও ভিয়েনার সারাদিনের অনুষ্ঠান প্রিন্সেস ডায়ানাকে ঘিরে নির্মিত হবে। অনুষ্ঠান প্রযোজনার দায়িত্বে আছেন ডায়ানা ভক্ত এওয়াল্ড উর্জিঙ্গার যিনি ২০১৩ সালে ভিয়েনা পার্কে ডায়ানার মূর্তি স্থাপন করা হবে।
 
IMG0
 
ফ্রান্সে সরকারি চ্যানেল ফ্রান্স টু- প্রিন্সেস ডায়ানার প্রয়াণ দিবসের সারাদিনের প্রোগ্রামে থাকছে ডকুমেন্টারি ও একটি বিশেষ তদন্ত প্রতিবেদন। চ্যানেলটির বিশেষজ্ঞ বলেন, ডায়ানার অকালমৃত্যু তাকে মেরিলিন মনরোর মত অমর করে তুলেছে। সেলিব্রিটি সাপ্তাহিক ‘গালা’ ফ্রান্সে ডায়ানার প্রতি আগ্রহের প্রেক্ষিতে বিশেষ সংস্করণ বের করছে। ‘গালা’-র পরিচালক মাথিয়াস গুর্টলার বলেন, ডায়ানার প্রতি আকর্ষণের কারণ হচ্ছে তার বিদ্রোহী চারিত্রিক বৈশিষ্ট্য যে কী না একটি রূঢ় পৃথিবীতে নিয়মভঙ্গ করার সাহস দেখিয়েছে। 
 
পোল্যান্ডের নারীদের ম্যাগাজিন ওয়াইসোকি ওবকাসি চলতি মাসের সংখ্যা ডায়ানাকে নিয়ে করেছে। এর সম্পাদক এওয়া ওয়াইজোরেক বলেন, আমরা তার প্রয়াণ দিবসটি খুব গুরুত্বের সঙ্গে নিচ্ছি। পোলিশরা এখনো ডায়ানার প্রতি মন্ত্রমুগ্ধ। ডায়ানার গল্পটা অনেকটা আধুনিক রূপকথা যা কিংবদন্তিতে পরিণত হয়েছে।
 
IMG1
 
বুলগেরিয়ার সবচেয়ে জনপ্রিয় সংবাদপত্র ২৪ চাসা ডায়ানাকে নিয়ে ৫ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ করেছে। ২৪ চাসার সম্পাদক বরিস্লাভ জুমবুলেভ বলেন, প্রিন্সেস ডায়ানার জীবন ও তার মৃত্যুর পরিপ্রেক্ষিতটা এখনো জনমনে আগ্রহ সৃষ্টি করে। এজন্য সবার আগে আমরা তাকে নিয়ে বড় প্রতিবেদন করতে চেয়েছি।
 
ইত্তেফাক/সাব্বির