ঈদে বুশরার 'গল্প হবি আয়'

উৎসবের বাংলাদেশের সাফল্যের রেশ কাটতে না কাটতেই এবারের ঈদে বুশরা শাহরিয়ার আসছেন নতুন চমক নিয়ে! কলকাতার জনপ্রিয় সঙ্গীত পরিচালক অরিন্দম চ্যাটার্জির সুর ও প্রসেনের কথায় 'গল্প হবি আয়' শিরোনামের গানটিতে বুশরা কণ্ঠ দিয়েছেন। 
 
একটি মিষ্টি প্রেমের গল্পকে কেন্দ্র করে সম্প্রতি ভারতের মাসুরি, দেরাদুন, হৃষীকেশের চমৎকার লোকেশনে এই মিউজিক ভিডিও এর শুটিং সম্পন্ন হয়েছে। মিউজিক ভিডিওটি নির্মিত হচ্ছে শ্রী ভেঙ্কাটেশ ফিল্মসের ব্যানার থেকে। মিউজিক ভিডিওটির দিক নির্দেশনা দিয়েছেন স্বনামধন্য পরিচালক ঋক বসু।
 
চিত্রগ্রাহক হিসেবে ছিলেন প্রসেনজিৎ চৌধুরী। মিউজিক ভিডিওটিতে অভিনয় করেছেন ওপার বাংলার মডেলিং জগতের কিছু প্রিয় মুখ রিদ্ধিশ চৌধুরী, তানিয়া, সুতাপা, তনুমিতা প্রমুখ। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে মিউজিক ভিডিওটি ইউটিউব সহ অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মে রিলিজের কথা রয়েছে।
 
ইত্তেফাক/সাব্বির