মার্কিন সামরিক বাহিনীতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তৃতীয় লিঙ্গের নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ করে দুটি মামলা করেছে দেশটির মানবাধিকার গ্রুপ। গতকাল সোমবার সিয়াটল এবং বাল্টিমুরের ফেডারেল আদালতে মামলা দুটি দায়ের করা হয়।
এর আগে, গত শুক্রবার তৃতীয় লিঙ্গের নিয়োগ নিয়ে এমন নিষেধাজ্ঞা জারি করা হয়। মামলার আর্জিতে বলা হয়, মার্কিন সংবিধান সবার সমান অধিকার নিশ্চিত করেছে। এই নিষেধাজ্ঞা সংবিধানের সেই নীতির লঙ্ঘন। বাল্টিমুরে মামলাটি করেছে আমেরিকান সিভিল লিবার্টিস ইউনিয়ন এবং সিয়াটলে মামলা করেছে এলজিবিটি গ্রুপস ল্যাম্বডা লিগ্যাল অ্যান্ড আউট সার্ভ-এসএলডিএন। রয়টার্স।
ইত্তেফাক/সেতু