রানা প্লাজা ধস: রানার এক মামলার রায় মঙ্গলবার

সম্পদের হিসাব দাখিল না করায় রানা প্লাজার মালিক সোহেল রানার বিরুদ্ধে দুদকের এক মামলার রায় অাজ মঙ্গলবার। দুদকের আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর জানান, ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক কে এম ইমরুল কায়েশের আদালতে মামলাটি রায়ের জন্য ঠিক করা হয়েছে। দোষ প্রমাণিত হলে রানার সর্বোচ্চ তিন বছর সাজা হতে পারে।
 
সম্পদের হিসাব দাখিল না করায় রমনা থানায় রানার বিরুদ্ধে ২০১৫ সালের ২মে মামলাটি করেন দুদকের উপ-পরিচালক মাহবুবুল আলম।
 
তদন্ত করে ২০১৬ সালের ১ আগস্ট আদালতে রানার বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। ২০১৭ সালের ২৩ মার্চ তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
 
ইত্তেফাক/এমআই