অধিকার থাকলেও মুলারের রিপোর্ট পড়িনি : ট্রাম্প

 

ইত্তেফাক ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, রাশিয়ার সঙ্গে যোগসাজস নিয়ে করা রবার্ট মুলারের তদন্ত রিপোর্ট তিনি পড়ে দেখেননি। যদিও পড়ে দেখার সম্পূর্ণ অধিকার তার আছে। তবে সারমর্ম জানেন উল্লেখ করে ট্রাম্প বলেন, রাশিয়ার সঙ্গে আমার কোনো যোগসাজস নেই। গতকাল শনিবার এক টুইটার বার্তায় তিনি এসব কথা বলেন। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্পের আইনজীবী উইলিয়াম কনসোভয় এক বিবৃতিতে বলেছেন, নিজের আয়কর রিটার্ন গোপন রাখার অধিকার ডোনাল্ড ট্রাম্পের আছে। তাই এটি প্রকাশ করা হবে না। গত বৃহস্পতিবার কংগ্রেসনাল ট্যাক্স কমিটি প্রেসিডেন্ট ট্রাম্পের ছয় বছরের আয়কর রিটার্ন দেখানোর অনুরোধ জানানোর পর আইনজীবীর এই বিবৃতি আসলো। -রয়টার্স