মাদুরোর ওপর আরো চাপ বাড়ালো যুক্তরাষ্ট্র

ভেনিজুয়েলার তেল পরিবহনে নিষেধাজ্ঞা

 

ইত্তেফাক ডেস্ক

ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ওপর আরো চাপ বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির তেল পরিবহনে নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসন। শুক্রবার মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স জানিয়েছেন, মাদুরোকে সমর্থন দেওয়া কিউবার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। হিউস্টনে এক ঘরোয়া সমাবেশে মাইক পেন্স জানিয়েছেন, শিগগিরই ভেনিজুয়েলার আর্থিক এবং তেল খাতে আরো নিষেধাজ্ঞা আসছে। তিনি বলেন, কারাকাসে শান্তিপূর্ণ গণতান্ত্রিক পালাবদলে মাদুরোর ওপর আর্থিক এবং কূটনৈতিক চাপ অব্যাহত রাখতে যুক্তরাষ্ট্র। পেন্সের বক্তব্যের পরই ভেনিজুয়েলার ৩৪ টি তেল জাহাজের ওপর নিষেধাজ্ঞা দেয় মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট। এছাড়া গত ফেব্রুয়ারি এবং মার্চে কিউবায় তেল বহনকারী দুইজন পাইলট এবং একটি জাহাজের ওপরও নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন প্রশাসন। -রয়টার্স