মিশরে সড়ক দুর্ঘটনায় ১৪ জনের প্রাণহানি ঘটেছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় মঙ্গলবার জানিয়েছে, রাজধানী কায়রোর দক্ষিণাঞ্চলীয় বেনি সুয়েফ প্রদেশে একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষের ফলে একটি যাত্রীবাহী বাস একটি সেতু থেকে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় আরো ৪২ জন আহত হয়। তবে মন্ত্রণালয় দুর্ঘটনাটি ঠিক কখন ঘটেছে তা নির্দিষ্ট করে উল্লেখ করেননি। রাস্তাঘাটের অব্যবস্থাপনা ও আইন বাস্তবায়নে শিথিলতার কারণে মিশরে সড়ক দুর্ঘটনা নিত্যনৈমিত্তিক ব্যাপার। এএফপি।
ইত্তেফাক/সাব্বির