মায়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা সম্প্রদায়ের ওপর সাম্প্রতিক সহিংসতার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ভারপ্রাপ্ত সহকারী পররাষ্ট্র প্রতিমন্ত্রী এ্যালিস ওয়েলস।
মঙ্গলবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী এএইচ মাহমুদ আলীর সঙ্গে সাক্ষাতকালে এ উদ্বেগ প্রকাশ করেন।
এটি এলিস ওয়েলসের প্রথম বাংলাদেশ সফর। সাক্ষাতকালে তিনি ট্রাম্প প্রশাসনের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সম্পর্ক উন্নয়নে গুরুত্ব আরোপ করেন।
তিনি বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধির জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের প্রস্তাবও দেন।
ইত্তেফাক/জামান