মনপুরায় ইয়াবাসহ আটক ১

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ১০টায় অভিযান চালিয়ে হাজিরহাট বাজার থেকে ৮পিচ ইয়াবাসহ ১জনকে আটক করেছে পুলিশ। আটক যুবক থানা হেফাজতে রয়েছে।

পুলিশ জানায়, রাতে গোপন সংবাদ পেয়ে এ.এস.আই. আ. রহিমের নেতৃত্বে হাজিরহাট বাজারে অভিযান চালিয়ে মো. সোহেল সিকদার(২২)কে ইয়াবাসহ আটক করা হয়। সোহেল তার ব্যবহৃত মোটর সাইকেলের ভিতর ইয়াবা বহন করছিল।

আটক সোহেল সিকদার বলেন, ষড়যন্ত্র করে আমার মোটর সাইকেলের ভিতরে ইয়াবা ঢুকিয়ে আমাকে ধরিয়ে দিয়েছে। আমি ইয়াবা সম্পর্কে কিছুই জানি না। গতকাল(মঙ্গলবার) ঘাটের এক মাছ ব্যাবসায়ী আমার মোটর সাইকেলটি নিয়েছিল।

এ ব্যাপারে মনপুরা থানা অফিসার ইনচার্জ মোঃ শাহীন খান বলেন, ইয়াবাসহ ১জনকে আটক করেছি। এর সঙ্গে আর কারা জড়িত সে বিষয়ে তদন্ত করছি। থানায় মামলা প্রক্রিয়াধীন।

ইত্তেফাক/নূহু