বিদ্যালয় জাতীয়করণে জলঢাকায় আনন্দ র‌্যালী

নীলফামারীর জলঢাকা মডেল পাইলট উচ্চ বিদ্যালয়কে জাতীয়করণে আনন্দিত হয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ, ছাত্রছাত্রী, শিক্ষক ও উপজেলার সর্বস্তরের জনগণ আনন্দর‌্যালি ও পথ সমাবেশ করেছে।

বুধবার দুপুরে জলঢাকা মডেল পাইলট উচ্চ বিদ্যালয় থেকে আনন্দর‌্যালিটি বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে স্থানীয় জিরোপয়েন্ট মোড়ে পথ সমাবেশে মিলিত হয়।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল ওহাবের মাষ্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নীলফামারী-৩ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক গোলাম মোস্তফা।

উক্ত পথ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহ. রাশেদুল হক প্রধান, থানা অফিসার্স ইনচার্জ মোস্তাফিজার রহমান, উপজেলা শ্রমিকলীগ সভাপতি জসিয়ার রহমান জছি, সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর, সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর, সাবেক মেয়র ইলিয়াস হোসেন বাবলু, আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ এ.কে আজাদ, জলঢাকা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ বিবেকা নন্দ মহন্ত ও জলঢাকা মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুর রহমান প্রমূখ।

ইত্তেফাক/নূহু