মুন্সীগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফরিদা আহম্মেদ রুনী (৬৩) আর নেই। ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত সাড়ে ৮ টার দিকে তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি এক পুত্র ও এক কন্যাসহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন।
আজ বৃহস্পতিবার বাদ যোহর পুরনো কাছারীস্থ শহরের কেন্দ্রীয় জামে মসজিদে প্রথম নামাজের জানাজা এবং দ্বিতীয় জানাজা হবে তাঁর স্বামীর বাড়ি সদর উপজেলার শাখারীবাজার পুরাতন জামে মসজিদে। এরপর রাষ্ট্রীয় মর্যাদায় শাখারীবাজারে স্বামী প্রয়াত যুগ্ম সচিব মুক্তিযোদ্ধা জুলহাস উদ্দিন আহম্মেদ কবরের পাশে দাফন করা হবে।
ইত্তেফাক/নূহু