সাতক্ষীরায় নাশকতার মামলায় শিবির সভাপতি গ্রেফতার

সাতক্ষীরার তালা উপজেলায় আজ বৃহস্পতিবার সকালে অভিযান চালিয়ে নাশকতার মামলার আসামি ও পাটকেলঘাটা থানা ছাত্র শিবিরের সভাপতি হাদিউজ্জামান মোড়লকে আটক করেছে পুলিশ। হাদিউজ্জামান চোমরখালী গ্রামের লিয়াকত আলী মোড়লের ছেলে। 
 
পুলিশ জানায়, হাদিউজ্জামান ঈদ উপলক্ষে বাড়িতে এসেছে এমন খবরের ভিত্তিতে পুলিশ পাটকেলঘাটা থানার বলফিল্ড এলাকায় অভিযান চালায়। সেখান থেকে তাকে আটক করা হয়। 
 
পাটকেলঘাটা থানার ওসি মোল্যা জাকির হোসেন জানান, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
 
ইত্তেফাক/ রাজেশ