জামালপুরের মেলান্দহ উপজেলার হরিপুর গ্রামে ক্ষেতে ধানের চারা রোপনের সময় বজ্রপাতে রফিকুল ইসলাম (৩৭) নামে এক কৃষক মারা গেছেন। তিনি ওই গ্রামের জহুরুল ইসলামের ছেলে। আজ বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। নাংলা ইউপি চেয়ারম্যান মাহফুজুল ইসলাম মাফুল এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।