ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে এক সেনা সদস্যকে নিজ বাড়িতে গুলি করে হত্যা করা হয়েছে। উত্তর কাশ্মীরের ওয়ারপোরা গ্রামে শনিবার এ ঘটনা ঘটে। দেশটির বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে।
খবরে বলা হয়েছে, ওই সেনা সদস্যের নাম মোহাম্মদ রফিক ইয়াতু। তিনি ছুটিতে নিজ বাড়িতে অবস্থান করছিলেন। স্থানীয় সময় শনিবার বিকেল সাড়ে পাঁচটায় তাকে গুলি ছোঁড়া হয়। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
৭ বছর আগে সেনাবাহিনীতে যোগদান করেছিলেন মোহাম্মদ রফিক।
দেশটির পুলিশের এক মুখপাত্র জানায়, কাশ্মীরের বিদ্রোহীরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।
আরো পড়ুন: আল্লাহর কাছে সর্বদাই অনুগত থাকবে আমার দেশ: ব্রুনাই সুলতান
ইতিমধ্যে এ ঘটনার মামলা ও তদন্ত শুরু হয়েছে বলে খবরে বলা হয়েছে। এছাড়া ওই অঞ্চলে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
ইত্তেফাক/এসআর