ঝিনাইদহের মহেশপুর উপজেলার পাকরাইল গ্রামে বজ্রপাতে জাহিদুল ইসলাম ( ১৭ ) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এতে আরও একজন আহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত জাহিদুল ইসলাম একই গ্রামের রবিউল ইসলামের ছেলে। কাজীরবেড় ইউনিয়নের চেয়ারম্যান মো. সেলিম রেজা জানান, তারা বৃষ্টির মধ্যে মাঠে কাজ করছিলেন। এ সময় বজ্রপাত শুরু হয়। বজ্রপাতে জাহিদুল ইসলাম ঘটনাস্থলে মারা যান। মহেশপুর থানার ওসি আহমেদ কবির চৌধুরী জানান, তিনি ঘটনাটি শুনেছেন। সেখানে পুলিশ গেছে।
ইত্তেফাক/জামান