ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার পুষ্টকামুরী চরপাড়া এলাকায় বাস ও লেগুনা সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন। এতে আরও অন্তত ২০ যাত্রী আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে।
মির্জাপুর উপজেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের স্টেশন অফিসার মো. আতাউর রহমান জানান, টাঙ্গাইলগামী যাত্রীবাহী একটি বাস ও বিপরীত দিক থেকে আসা আরেকটি যাত্রীবাহী লেগুনার সংঘর্ষ হয়। এতে লেগুনার চালক ঘটনাস্থলেই মারা যান।
আহতদের উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত লেগুনার চালকের নাম মো. রনি মিয়া (২৫) বলে জানা গেছে। তার বাড়ি রাজধানী ঢাকায় বলে ওই স্টেশন অফিসার জানিয়েছেন।
ইত্তেফাক/জামান