রংপুরের বদরগঞ্জে শুক্রবার দুপুরে হাসান মিয়া (১২) নামে এক শিশু সাপের কামড়ে মারা গেছে। সে উপজেলার কোচপাড়া গ্রামের বাহাদুর মিয়ার ছেলে।
জানা যায়, হাসান বাড়িতে খেলা করার সময় একটি বিষধর সাপ তাকে ছোবল মারে। স্বজনরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মেডিকেল অফিসার ডা. শুকলা চক্রবর্তী জানান, হাসপাতালে আনার আগেই শিশুটি মারা যায়।