রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন ও দ্বিতীয় জানাযা শেষে আজ শুক্রবার বিকেলে বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট ও মুক্তিযোদ্ধা কাজী সিরাজের লাশ কুমিল্লার চৌদ্দগ্রামের চিওড়া কাজী বাড়ির কবরস্থানে দাফন করা হয়েছে। নামাজে জানাজার পূর্বে কাজী সিরাজের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির আহবায়ক মোঃ কামরুল হুদা, মুক্তিযোদ্ধা বাহার রেজা বীরপ্রতিক, কাজী সিরাজের পুত্র কাজী জয়।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চিওড়া ইউপি চেয়ারম্যান মোঃ একরামুল, কুমিল্লা জাতীয় পার্টির সদস্য কাজী নজমুল, জাতীয় পার্টি(জাফর) কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মোঃ নজরুল, ভাসানী অনুসারী পরিষদের সদস্য মোঃ কামরুল।
পরে উপজেলা বিএনপির আহবায়ক মোঃ কামরুল হুদার নেতৃত্বে কাজী সিরাজের কবরস্থানে পুস্পস্তবক অর্পন করেন বিএনপি নেতৃবৃন্দ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক খোরশেদ কবির শিপন, নুরুন্নবী পাটোয়ারী নুরু, সাহাবুদ্দিন লাল্টু, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক গাজী শহীদ, চিওড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল কালাম আজাদ জালাল, বর্তমান সভাপতি কাজী শাহীন রেজা, উজিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আতিকুল হক, সেক্রেটারী ইমাম উদ্দিন মজুমদার রুবেল, উপজেলা যুবদলের সভাপতি এম জাকারিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক জামাল উদ্দিন মামুন, সাংস্কৃতিক সম্পাদক ইব্রাহিম খলিল, উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি মনির হোসেন, উপজেলা তৃণমূল দলের সাংগঠনিক সম্পাদক মির্জা হিরণ, বিএনপি নেতা কাজী জাহাঙ্গীর, যুবদল নেতা তৌহিদ উল্যাহ, জাহাঙ্গীর হোসেন ভুঁইয়া, নুরুল আলম সেলিম, নুরুন্নবী মানিক, ছাত্রদল নেতা লোকমান হোসেন ভুঁইয়া। এছাড়া জাতীয় পার্টি, চৌদ্দগ্রামবাসী ও ভাসানী অনুসারী পরিষদের উদ্যোগে কাজী সিরাজের কবরে পুস্পস্তবক অর্পন করা হয়।
উল্লেখ্য, গত ৩১ আগস্ট বৃহস্পতিবার রাতে ঢাকার নিজ বাসায় সাংবাদিক কাজী সিরাজ ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহে ওয়াইন্নাইলাহে রাজিউন। আজ শুক্রবার ঢাকায় তার প্রথম জানাযা অনুষ্ঠিত হয়।
ইত্তেফাক/নূহু