কোটালীপাড়ায় কালবৈশাখীর তাণ্ডব

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় কাল বৈশাখী ঝড়ে বেশ কিছু ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। উপড়ে পড়েছে গাছপালা। মৌসুমী ফসলের বেশ ক্ষতি হয়েছে। শনিবার রাতে এই ঝড় বয়ে যায়।

উপজেলার পূর্ণবর্তী গ্রামের মহিদুল শেখ বলেন,শনিবার রাতে কাল বৈশাখী ঝড়ে আমার বসতঘরটি বিধ্বস্ত হয়ে গেছে। এ ছাড়াও এলাকার অনেক গাছপালা উপড়ে পড়েছে।  কান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উত্তম কুমার বাড়ৈ বলেন, আমার ইউনিয়নের অনেকের রান্না ঘর ও গোয়াল ঘর বিধ্বস্ত হবার খবর পেয়েছি।  কলাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাইকেল ওঝা বলেন, আমার ইউনিয়নের অনেক মৌসুমী ফসলের ক্ষতি হয়েছে। অনেক গাছপালা উপড়ে পড়েছে। কিছু কিছু রাস্তার ক্ষতি হয়েছে।

আরও পড়ুন: সিরাজগঞ্জে পুলিশের গুলিতে 'ডাকাত' নিহত

উপজেলা নির্বাহী অফিসার এস এম মাহফুজুর রহমান বলেন, ঝড়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নের কিছু ক্ষয়ক্ষতির খবর পেয়েছি। জরিপ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

ইত্তেফাক/এমআরএম