সুনামগঞ্জ সদর উপজেলার মাইজবাড়ি এলাকায় কৃষক লীগ নেতা জুনেদ আহমদকে (৪০) ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত দুইটার দিকে এ হামলার শিকার হন তিনি।
জুনেদ আহমদ সুনামগঞ্জ জেলা কৃষক লীগের সাবেক সহ-প্রচার সম্পাদক বলে জানা গেছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল্লাহ জানান, রাতে বাড়ি ফেরার সময় দুর্বৃত্তদের হামলার শিকার হন জুনেদ। তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইত্তেফাক/এএম।