নাব্যতা সংকটে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। শনিবার সকালে পারের অপেক্ষায় ছিল দুই শতাধিক যান।
বুধবার রাতে হঠাৎ চ্যানেলে নাব্যতা সংকট দেখা দেয়। ফলে এই রুটে ফেরিগুলো স্বাভাবিক চলতে না পারায় দুর্ভোগ পোহাতে হচ্ছে দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষের। এ কারণে পথেই ঈদের অনেকটা অংশ কাটাচ্ছে হচ্ছে যাত্রীদের। তারপরও ঈদের আনন্দ ভাগ করে নিতে বাড়ি ফিরছেন তারা। ১৪টি ফেরি দিয়ে এখন যাত্রীবাহী বাস ও প্রাইভেট কার পার করা হচ্ছে।
শিমুলিয়াস্থ বিআইডব্লিউটিসির এজিএম খন্দকার শাহ নেওয়াজ খালেদ জানান, পর্যাপ্ত ফেরি থাকার পরও নাব্য সংকটে ফেরি স্বাভাবিকভাবে চলতে পারেনি। গত দুই দিন ঘাটে তীব্র যানজটে অবর্ণনীয় দুর্ভোগ পোহায় জনতা। শুক্রবার দুপুরে পানি কমে গেলে বাধ্য হয়ে চারটি রো রো ফেরি বন্ধ করে দেওয়া হয়। এতে যানজট আরও প্রকট হয়। দুপুরের পর অধিকাংশই গাড়িই ঘুরিয়ে ঢাকার দিকে চলে গেছে। শুক্রবার সকালে কিছু নাইট কোট আর ছোট গাড়ি পারাপারের অপেক্ষায় ছিল। আমরা যাত্রীদের দ্রুত এবং নিরাপদে গন্তব্যে পৌঁছে দেবার যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছি।
ইত্তেফাক/জামান