গুলিবিদ্ধ রোহিঙ্গা দম্পতির লাশ উদ্ধার

 
কক্সবাজারের টেকনাফ সীমান্তের জিরো পয়েন্ট থেকে গুলিবিদ্ধ রোহিঙ্গা দম্পতির লাশ উদ্ধার করা হয়েছে। তারা হলেন- মিয়ানমারের রাখাইন রাজ্যের ডেকুবনিয়া এলাকার আয়াত উল্লাহ এবং তার স্ত্রী আয়েশা বেগম। 
 
জানা যায়, দুই দিন আগে আয়াত উল্লাহর পরিবার ঘুমধুম সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেন। রেখে আসা সহায়-সম্বল আনতে শনিবার সকালে টেকনাফের জলপাইতলী সীমান্ত দিয়ে রাখাইন রাজ্যে যান এ দম্পতি। সেখানে যাওয়ার পর সেনাবাহিনী এবং পুলিশের গুলিতে তারা মারা যান। গুলিবিদ্ধ লাশ মিয়ানমার সীমান্তে পড়ে থাকে। 
 
পরে অনুপ্রবেশকারী রোহিঙ্গারা তাদের লাশ উদ্ধার করে বিকেলে বাংলাদেশ সীমান্তের জিরো পয়েন্টে নিয়ে আসেন।ঘুমধুম ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/ রাজেশ