ফরিদপুরের মধুখালীতে চন্দনা নদীর সাঁকো পার হওয়ার সময় পড়ে গিয়ে এক কিশোর নিখোঁজ হয়েছে। নিখোঁজ তরুনের নাম আরমান (২২)।
সে মেগচামী ইউনিয়নের মেগচামী গ্রামের মৃত আবুল কালাম আজাদের ছেলে। শনিবার সন্ধ্যায় মেগচামী সরকারি প্রাথমিক বিদ্যালয় ঘাট সংলগ্ন চন্দনা নদীতে নিখোঁজ হয়।
ঘটনার পর রাতেই এলাকাবাসী ও মধুখালী ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল নিখোঁজ কিশোরকে উদ্ধার করতে চেষ্টা করেন। রবিবার সকাল সাড়ে ১০টায় পুনরায় মধুখালী ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল নিখোঁজ কিশোরের উদ্ধারের চেষ্টা করছেন।
মেগচামী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হাসান আলী খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কোরবানির মাংস সংগ্রহ করে বাড়ি ফেরার পথে চন্দনা নদীর সাঁকো পার হওয়ার সময় অসাবধানবসত নদীতে পড়ে যায়। শনিবার রাত ও রবিবার সকাল থেকেই নিখোঁজ কিশোরকে মধুখালী ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল উদ্ধার কাজে চালিয়ে যাচ্ছেন।
ইত্তেফাক/জামান