সিরিয়ার মরুভূমিতে ইসলামিক স্টেট গোষ্ঠীর ২০টিরও বেশি যানের ওপর বিমান হামলা চালিয়েছে মার্কিন-নেতৃত্বাধীন কোয়ালিশন। এই গাড়িগুলো মরুভূমিতে কয়েক দিন ধরে আটকে পড়া প্রায় ৩০০ আইএস জঙ্গি এবং তাদের পরিবারকে সাহায্য করতে এসেছিল।
মার্কিন কোয়ালিশন বাহিনী বলছে, এদের মধ্যে 'অভিজ্ঞ যোদ্ধারা' রয়েছে, তবে সাথে নারী ও শিশু থাকায় তাদের ওপর বোমা ফেলা হয় নি। এই আইএস জঙ্গিরা সম্প্রতি লেবানন-সিরিয়া সীমান্তে হেজবোল্লাহর সাথে এক লড়াইয়ে পরাজিত হয়, এবং তাদের দখলে থাকা শেষ ভূখন্ডটি হারায়।
এর পর লেবাননের হেজবোল্লাহর সাথে তারা এক সন্ধি করে এবং হেজবোল্লাহ এই জঙ্গিদের সিরিয়ার পূর্বাঞ্চলে অন্য একটি আইএস নিয়ন্ত্রিত এলাকায় চলে যাবার অনুমতি দেয়। কিন্তু মার্কিন-নেতৃত্বাধীন কোয়ালিশন তাদের পথ আটকে দেয়। তারা বোমা ফেলে রাস্তা ধ্বংস করে দিলে প্রায় তিনশ' আইএস যোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের বহনকারী বাসগুলো মরুভূমিতে আটকা পড়ে। সিরিয়ার সরকার নিয়ন্ত্রিত এলাকায় হুমায়না এবং আল-সুখনা নামে দুটি শহরের মাঝখানে মরুভূমিতে আটকা পড়েছে এই বাসগুলো। বিবিসি।
ইত্তেফাক/সাব্বির