রোহিঙ্গা শিশুর লাশ উদ্ধার

 
কক্সবাজারের টেকনাফ সীমান্তের নাফ নদী হতে রবিবার বিকেলে রোহিঙ্গা শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। যার বয়স ৫-৬ বছর হবে। 
 
জানা যায়, নাফ নদীর হ্নীলা মৌলভীবাজার সীমান্তে বিকেলে রোহিঙ্গা শিশুর লাশ ভাসতে দেখে স্থানীয়রা বিজিবি এবং পুলিশকে খবর দেয়। 
 
খবর পেয়ে উপ-পুলিশ পরিদর্শক মো. মাহির উদ্দিন খানের নেতৃত্বে নাফ নদী হতে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়। পরে স্থানীয় মেম্বারের জিম্মায় জানাজা শেষে মৌলভীবাজার কবরস্থানে দাফন করা হয়েছে। 
 
উল্লেখ্য, ঈদুল আজহার দিন নাফ নদীর হোয়াইক্যং সীমান্ত দিয়ে অনুপ্রবেশকালে নৌকা ডুবে মা-মেয়ের মৃত্যু হয়েছে।