কুষ্টিয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

 

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় রবিবার সন্ধ্যায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। তারা হলেন- দৌলতপুরের রাজ্জাকের ছেলে রানা (২২) এবং ভেড়ামারার মহিষাডোরা এলাকার আব্দুল জাব্বারের ছেলে মেহেদী (১৬)।

ভেড়ামারা থানার ওসি আমিনুল ইসলাম জানান, মেহেদী ও রানা বাড়ি থেকে বের হয়ে ঈশ্বরদীর হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় বেড়াতে যাচ্ছিলেন। উপজেলার ১৬ দাগ পারহাউজ এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে তারা ঘটনাস্থলেই মারা যান।

ইত্তেফাক/রাজেশ