কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় ধর্ষকের শাস্তির দাবিতে সোমবার দুপুর বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী । এরআগে উপজেলার পানিমাছকুটি গ্রামে শনিবার (১৩) বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ করে একই গ্রামের আব্দুল খালেকের ছেলে রিজু মিয়া।
ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. শাকির আহম্মেদ জানান, ভিকটিম হাসপাতালে ভর্তি রয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
ফুলবাড়ী থানার ওসি খন্দকার ফুয়াদ রুহানী জানান, ঘটনা শুনেছি,অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ইত্তেফাক/ রাজেশ