টাঙ্গাইলের মধুপুরে চলন্ত বাসে গণ ধর্ষণ ও হত্যার শিকার তাড়াশের রুপার পরিবারকে ৫০ হাজার টাকার অনুদান প্রদান করা হয়েছে।
সোমবার সকালে সিরাজগঞ্জের তাড়াশ প্রেসক্লাবে রুপার বোন পপি খাতুনের হাতে ব্যক্তিগত তহবিল থেকে অনুদানের চেক তুলে দেন স্থানীয় সংসদ সদস্য গাজী ম. ম আমজাদ হোসেন মিলন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা আকবর মির্জা, জেলা পরিষদের নারী সদস্য হোসনেয়ারা পারভীন লাভলী, যুগ্ম সম্পাদক রজত ঘোষ, সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান লাবু, আওয়ামী লীগ নেতা মোজাম্মেল হক মাসুদ, যুবলীগ সভাপতি আনোয়ার হোসেন খাঁন, প্রধান শিক্ষক আব্দুস সালাম প্রমুখ।
ইত্তেফাক/রাজেশ