বেনাপোল-পেট্রাপোল বন্দরে বাণিজ্য কার্যক্রম শুরু

 
ঈদুল আযহার সরকারি ছুটির কারণে শুক্রবার থেকে তিন দিন বেনাপোল ও ভারতের পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বানিজ্যসহ সকল ধরনের কার্যক্রম বন্ধ থাকে। আজ সোমবার সকাল থেকে পুনরায় আবার শুরু হয়েছে। তবে বন্দর ও কাস্টমস কর্মকর্তাদের উপস্থিতি ছিল কম।  
 
কাস্টমস জানায়, ঈদুল আযহার সরকারি ছুটি ছিল রবিবার পর্যন্ত। আজ সোমবার সকাল থেকেই পুনরায় দুই দেশের মধ্যে আমদানি-রফতানি বানিজ্যসহ সকল কার্যক্রম শুরু হয়েছে।
 
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ এসআই ফজলুল হক জানান, তিন দিন সরকারি ছুটি থাকলেও বেনাপোল চেকপোস্ট দিয়ে যাত্রী চলাচল স্বাভাবিক ছিল।
 
ইত্তেফাক/কেকে