ময়মনসিংহে ট্রেনে কাটা পড়ে মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আজ সোমবার বিকালে শহরের কৃষ্টপুর এলাকায় এ ঘটনা ঘটে।
রেলওয়ে থানার ওসি আব্দুল মান্নান জানান, ময়মনসিংহ থেকে চট্রগ্রামগামী লোকাল ট্রেনে কাটা পড়ে নাহিত হোসেন (২৭) নামে মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
এলাকাবাসী লাশ উদ্ধার করে রেলওয়ে থানার পুলিশের কাছে হস্তান্তর করে।
ইত্তেফাক/কেকে