মিরপুরে ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে র‌্যাব

রাজধানীর মিরপুরের মাজার রোডে একটি বাড়ি জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রেখেছে র‌্যাব। র‌্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান জানিয়েছেন, মধ্য রাতে বাড়িটি ঘিরে ফেলা হয়। ওই বাড়িতে অভিযান শুরুর প্রস্তুতি চলছে।

এদিকে ঘিরে রাখা বাড়িটি থেকে র‌্যাব সদস্যদের দিকে বোমা ছোঁড়া হয়েছে বলে জানিয়েছে র‌্যাব। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি।

র‌্যাবের মিডিয়া উইং থেকে আরও জানা গেছে যে, টাঙ্গাইলের এলেঙ্গায়ও জঙ্গি আস্তানা সন্দেহে র‌্যাব একটি বাড়ি ঘিরে রেখেছে।

ইত্তেফাক/নূহু