কুষ্টিয়া পৌরসভার সড়ক মেরামতের দাবিতে মানববন্ধন

 
কুষ্টিয়া পৌরসভার লাহিনী বটতলা থেকে চালের বর্ডার পর্যন্ত জরাজীর্ণ এবং যানচলাচলের অনুপোযোগী সড়কটি মেরামতের দাবিতে ১১ ও ১২ নং ওয়ার্ডের সর্ব সাধারণ মানববন্ধন করেছে।
 
মঙ্গলবার সকাল ১১টায় কুষ্টিয়া পৌরসভার হরিশংকপুর রেলগেটের সামনে এ মানববন্ধনে বক্তব্য রাখেন প্যানেল মেয়র মতিউর রহমান মজনু, সাবেক কমিশনার জিয়া উল হক জিয়া, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মূছা আলী খান, ইঞ্জিনিয়ার হুমায়ন কবির ও মনজুরুল ইসলাম মঞ্জুসহ প্রমুখ। ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তারা বলেন, কুষ্টিয়া পৌরসভার নির্ধারিত ট্যাক্স, কর পরিশোধ করা হলেও মেয়র তার আখের গোছানোর জন্য সড়কটি মেরামত করছে না। লাহিনী বটতলা থেকে চালের বর্ডার হয়ে বাণিজ্যিক এলাকা বড় বাজার পর্যন্ত প্রতিদিন এই সড়ক দিয়ে শত শত গাড়ি চলাচল করে। মানুষের দুর্ভোগ চরমে পৌঁছে গেছে। সে কারণে সড়কটি মেরামত করা জরুরি হয়ে পড়েছে। আগামী ১ মাসের মধ্যে সড়কটি মেরামত না করলে শহরকে অচল করে দেয়াসহ আরো কঠোর আন্দোলনের ঘোষণা দেয়া হয়।
 

ইত্তেফাক/এএম।