পীরগঞ্জ পৌর শহরের বেগুনগাঁও স্কুলের কাছে দিনাজপুরগামী হাইওয়ে এন্টারপ্রাইজ নামে একটি বাস রাস্তার পাশে উল্টে অর্ধশত যাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহত ২১ যাত্রীকে পীরগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং আশঙ্কাজনক অবস্থায় চারজনকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এরা হলেন— দিনাজপুরের রামনগর মহল্লার জেসমিন (২৭), পীরগঞ্জের বিশমাইল গ্রামের সাবানা (২৬), ও পয়েন্ধা গ্রামের সাজিদ (৩) এবং রানীশংকৈল বাংলাগড় গ্রামের বুধু (৪০)।
আহত অন্যান্যদের পীরগঞ্জ হাসপাতালে প্রাথমিক চিকিত্সা দেয়া হয়েছে। এলাকাবাসী ট্রাকটিকে আটক করেছে। পীরগঞ্জ থানার ওসি আমিরুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করেন। ইউএনও এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার ঘটনাস্থল পরিদর্শন ও আহতদের পীরগঞ্জ হাসপাতালে দেখতে যান।
ইত্তেফাক/এএম।