মানিকগঞ্জে ১৫ মূর্তি ভাংচুর

 
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার শোলাই বাঙ্গালা গ্রামের দুইটি মন্দিরের ১৫টি মূর্তি ভাংচুর করেছে দুর্বৃত্তরা। সোমবার রাতের কোন এক সময় মূর্তিগুলি ভাংচুর করা হয়েছে বলে জানান মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সন্তোষ রাজবংশী।
 
মন্দির প্রাঙ্গণে ভাংচুর করা মূর্তিগুলি এলোমেলো পড়ে থাকতে দেখে কমিটির সদস্যদের খবর দেয় এলাকাবাসী। মন্দির কমিটির সদস্যরা জানান, মন্দিরের দখলে থাকা খাস জমির বিরোধের জের ধরে মূর্তি ভাংচুর করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে থেকে পুলিশ আলামত সংগ্রহ করে। অতিরিক্ত পুলিশ সুপার জাকির হাসান জানান,  জমি বিরোধের জেরে এঘটনা ঘটতে পারে।