মিরপুরে জঙ্গিরা আত্মসমর্পণে রাজি

রাজধানীর মিরপুর মাজার রোডের জঙ্গি আস্তানায় থাকা জঙ্গি আব্দুল্লাহসহ অন্যরা আত্মসমর্পণে সম্মত হয়েছে। 
 
র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান মঙ্গলবার সন্ধ্যায় জানান, জঙ্গি আব্দুল্লাহ দুই স্ত্রী-পুত্রসহ সঙ্গীদের নিয়ে মিরপুর মাজার রোডের ওই ভবনের পঞ্চম তলার বারান্দায় এসে হাত নেড়ে উচ্চস্বরে র‌্যাবের উদ্দেশ্যে তাদের আত্মসমর্পণের সিদ্ধান্তের কথা জানিয়েছে। 
 
তিনি বলেন, আব্দুল্লাহ রাত ৮টার মধ্যে তার দুই স্ত্রী, দুই সন্তান ও দুই সহযোগীসহ ভবন থেকে বেরিয়ে এসে আত্মসমর্পণ করবে বলে জানিয়েছে।
 
এর আগে র‌্যাবের পক্ষ থেকে তাকে আত্মসমর্পণের আহ্বান জানানো হলে তিনি র‌্যাবের কাছে এ বিষয়ে সিদ্ধান্তের জন্য সময় চায়।
 
আত্মসমর্পণের পর ভবনে তল্লাশি চালিয়ে বিস্ফোরক দ্রব্য উদ্ধার ও ধ্বংসে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।
 
 
 
ইত্তেফাক/ইউবি