জামালপুরের মেলান্দহে সড়ক দুর্ঘটনায় ভটভটির ড্রাইভার কাজম (৩৫) মারা গেছেন। মঙ্গলবার দিবাগত রাত ৯টার দিকে ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঝাউগড়া বাজার থেকে হাজীপুরগামী একটি অটোবাইকের সঙ্গে ভটভটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভটভটি উল্টে ঘটনাস্থলেই কাজম মারা যান। তিনি ইন্দ্রবাড়ির অহেতুল্লাহর ছেলে বলে জানা গেছে।
ইত্তেফাক/কেকে