কাউনিয়ায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

 
দুই বছর আগে দায়ের করা এক ধর্ষণ মামলার পলাতক আসামিকে গ্রেফতার করেছে রংপুরের কাউনিয়া থানা পুলিশ। আজ বুধবার তাকে কোর্ট হাজতে পাঠানো হয়। 
 
মামলা এবং স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১৫ সালে উপজেলার নিজদর্পা গ্রামে এক স্কুল ছাত্রীকে বাড়িতে ডেকে মেরে ফেলার হুমকি দিয়ে জোড়পূর্বক ধর্ষণ করেন একই গ্রামের লিয়াকত হোসেন ছেলের স্থানীয় একটি হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক দুই সন্তানের জনক ফয়সাল মিয়া। ধর্ষণের প্রায় ৪মাস পর ছাত্রীর বাবা যখন বিষয়টি জানতে পারেন, তখন তার মেয়ে অন্তঃসত্ত্বা হয়েছে। সেই সময় বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করেও কোনো সমাধান হয় না।পরে তিনি বাদী ওই মাসের ৩ আগস্ট নারী ও শিশু ০৯ (১) ধারায় কাউনিয়া থানায় একটি মামলা দায়ের করেন। 
 
কাউনিয়া থানার অফিসার ইনচার্জ মামুনুর রশীদ জানান, মামলা দায়েরের পর থেকে আসামি ফয়সাল মিয়া পলাতক ছিলেন। দীর্ঘদিন বিভিন্ন জায়গায় অভিযানের পর গত মঙ্গলবার রাতে তার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। 
 
ইত্তেফাক/কেকে