চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। ওই নারী নাচোল উপজেলার নেজামপুর রেলস্টেশন পাড়ার সোহেল রানার স্ত্রী ববিতা বেগম (২২)। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
রাজশাহী জিআরপি থানার অফিসার ইনচার্জ (ওসি) আকবর আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উপজেলার নেজামপুর রেলস্টেশনের উত্তর পাশে ওই নারী ছাগল সরাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে মারা যান।
এ ঘটনায় রাজশাহী জিআরপি থানায় একটি ইউডি মামলা হয়েছে।
ইত্তেফাক/কেকে