কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমার ছড়ায় বড় ভাইয়ের টমটম গাড়ির চাপায় পড়ে এক ছোট বোনের মৃত্যু হয়েছে। বুধবার দুপুর ১২টার দিকে স্থানীয় ইউনুছ খালী মাইজ পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভাই গাড়ি নিয়ে বাড়ির পাশে পৌঁছা মাত্র তার ছোট বোন ফাহমিদা (৭) দৌঁড়ে এসে গাড়ির নিচে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সে কালারমারছড়া ইউনিয়নের ইউনুছখালী মাইজ পাড়া গ্রামের জহির উল্লার মেয়ে। পুলিশ ঘটনাস্থল থেকে শিশু মেয়েটির সুরুতহাল রিপোর্ট তৈরি করে আইনগত ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছেন কালারমারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই আমিনুল করিম।
ইত্তেফাক/এএম।