আরিচায় বিউটি টোব্যাকো ফ্যাক্টরীতে আগুন

শিবালয়ের আরিচা ঘাটে অবস্থিত বিউটি টোব্যাকো ফ্যাক্টরীর গুদামে বুধবার সন্ধায় ভয়াবহ অগ্নিকাণ্ডে বিপুল পরিমান ক্ষতি সাধিত হয়েছে। আগুনে একটি গুদামঘর সম্পূর্ণ ভষ্মীভূত হয়।

জানা গেছে, এ ফ্যাক্টরীর পিছনের টিনসেড ঘরে অজ্ঞাত কারনে আগুন লাগে। স্থানীয়রা আগুন নেভানোর এক পর্যায়ে দমকল বাহিনীর দু’টি গাড়ি উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

ফ্যাক্টরীর কর্মকর্তারা জানান, ঈদের ছুটি থাকায় উৎপাদন কাজ বন্ধ রয়েছে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত গুদামে পরিত্যাক্ত কাগজ, তামাক ইত্যাদি রাখা হত। আগুন লাগার কারন ও ক্ষতির পরিমাণ নিরুপণ চলছে।

ইত্তেফাক/নূহু