মিরপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার বিদায়-বরণ অনুষ্ঠান

কুষ্টিয়ার মিরপুর প্রেসক্লাবের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার বিদায়-বরণ অনুষ্ঠান হয়েছে। বুধবার বিকেলে বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমানকে (নওগাঁর এডিসি) বিদায় জানানো হয় ও নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম জামাল আহমেদকে বরণ করে নেওয়া হয়।

এ অনুষ্ঠানে মিরপুর প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কাঞ্চন কুমার হালদার, সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন, নির্বাহী সদস্য বাবলু রঞ্জন বিশ্বাস, আছাদুর রহমান বাবু, যুগ্ম-সাধারণ সম্পাদক মারফত আফ্রিদী, অর্থ-সম্পাদক সোহেল রানা, সদস্য জমির উদ্দিন, মজিদ জোয়ার্দ্দার, ফিরোজ আহাম্মেদ, আহসান হাবীব উজ্জ্বল, আলমগীর কবির প্রমুখ উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/নূহু