সৌহার্দ্য, মানবিকতা ও ভ্রাতৃত্ববোধ গ্রামেই খুঁজে পাই : আফজাল হোসেন

আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট আফজাল হোসেন বলেছেন,  শহরের মানুষ দিন দিন আত্মকেন্দ্রীক হয়ে যাচ্ছি। সৌহার্দ্য, মানবিকতা, ভ্রাতৃত্ববোধ এখন গ্রামে খুঁজে পাই। 
 
পটুয়াখালী ও দুমকি উপজেলার বিভিন্ন স্থানে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে তিনি  এ কথা বলেন। 
 
আফজাল হোসেন বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকারের আমলে গ্রামীণ অর্থনীতিতে ব্যাপক পরিবর্তন এসেছে। সামাজিক নিরাপত্তা ব্যষ্টনীর সুবিধা গ্রহণ করে মানুষ আজ স্বাবলম্বী হয়েছে। ডিজিটাল প্রযুক্তি হাতের কাছে পেয়ে মানুষের চিন্তার দুয়ার খুলে গেছে। 
IMG0
দক্ষিণাঞ্চলের ব্যাপক উন্নয়নের কথা উল্লেখ করে আফজাল হোসেন বলেন, শেখ হাসিনা পটুয়াখালীর মানুষকে ভালবাসেন।আসুন আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি।
 
এ সময়  উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার, উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিকদার, মুরাদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিজান শিকদার প্রমুখ।
 
ইত্তেফাক/ইউবি