কুড়িগ্রামে ৫ মন্দিরে চুরি ও প্রতিমা ভাঙচুর

 
ভুরুঙ্গামারীর   ৫টি মন্দিরে চুরি ও প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাতে সদর ইউনিয়নের কামাতআঙ্গারীয়া গ্রামের বৈরাগীটারী পাড়ায় এ ঘটনা ঘটে।
 
খবর পেয়ে ওসি তপন চন্দ্র পণ্ডিত ও হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সম্পাদক স্বপন সাহা ঘটনা স্থল পরিদর্শন করেন।তবে এ ঘটনায় মামলা হয়নি।
 
ওসি জানান, ভুক্তভোগীদের আসার জন্য বলা হয়েছে কিন্তু না আসায় মামলা করা হয়নি।  উপজেলা নির্বাহী অফিসার আজাহারুল ইসলাম জানান, তিনি ঘটনা স্থলে পরিদর্শন করেছেন।
 
ইত্তেফাক/ রাজেশ