ফুলপুরে নদী তীর থেকে যুবকের লাশ উদ্ধার

ময়মনসিংহের ফুলপুর উপজেলার কাঁড়াহা গ্রামের পার্শবর্তী খড়িয়া নদীর তীর থেকে এক যুবকের লাশ করা হয়েছে। বুধবার মধ্যরাতে লাশটি উদ্ধার করা হয়।
 
স্থানীয় সূত্র জানায়, পৌর শহরের গ্রিনরোডের নবী হোসেন নবার পুত্র মাকসুদুল (৩৫)  বুধবার সন্ধ্যার পর বাসা থেকে বের হন। পরে মধ্যরাতে খড়িয়া নদীর তীর থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।
 
ফুলপুর থানার অফিসার ইনচার্জ আলী আহম্মেদ মোল্লা ইত্তেফাককে জানান, বুধবার রাতে কয়েকজন যুবক তাস খেলছিল। পুলিশ আসার খবরে দৌড়ে পালিয়ে যাওয়ার সময় মাকসুদুল পানিতে ডুবে যায়। তখন নদীতে মাছ ধরতে আসা লোকজন তাকে মৃত অবস্থায় উদ্ধার করে লাশ ফেলে রেখে চলে যায়। ঘটনাস্থল থেকে এক বান্ডিল তাস ও সেন্ডেল জব্দ করা হয়েছে। ময়না তদন্তের জন্য মৃতদেহ মর্গে পাঠানো হয়েছে।
 
তবে স্থানীয়রা  বলছে, পুলিশের তাড়া খেয়ে পানিতে ডুবে মারা গেছেন মাকসুদুল।
 
 
ইত্তেফাক/ইউবি